আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যায় রেকর্ড

যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যায় রেকর্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে গৃহহীনদের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সরকারি পরিসংখ্যানে প্রকাশিত তথ্যে এমন চিত্র দেখা গেছে।

ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা সাত লাখ ৭০ হাজার। যা আগের বছরের তুলনায় অর্থাৎ ২০২৩ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি।

২০০৭ সালে এইচইউডি গৃহহীন মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। এরপর থেকে এ বছরই সবচেয়ে বেশি মানুষকে গৃহহীন অবস্থায় পাওয়া গেছে। যদিও করোনা মহামারির সময়ে অর্থাৎ ২০২১ ও ২০২২ সালে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেনি সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব, অভিবাসনপ্রত্যাশী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।

এইচইউডি এর প্রতিবেদনে দেখা গেছে, অনেক শহরেই গত বছরের তুলনায় বেশি মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়েছেন, যদিও ডালাস ও লস অ্যাঞ্জেলেসে কমেছে।

২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে এই তথ্য সংগ্রহ করা হয়।

মূলত আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আবাসন ও অরক্ষিত স্থানে থাকা মানুষদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত