আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনারা ব্যাপকভাবে হতাহত হচ্ছেন: হোয়াইট হাউস

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনারা ব্যাপকভাবে হতাহত হচ্ছেন: হোয়াইট হাউস

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক হতাহতের শিকার হচ্ছেন। শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে গত সপ্তাহে উত্তর কোরিয়ার এক হাজার সেনা নিহত বা আহত হয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি গত শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।

রাশিয়ার ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের হতাহতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগে যে পরিসংখ্যান দিয়েছেন, জন কারবির উল্লিখিত সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি।

জন কারবি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সেনাদের বলিযোগ্য হিসেবে বিবেচনা করছেন। তাঁরা এই সেনাদের ইউক্রেনের প্রতিরক্ষা ব্যূহের বিরুদ্ধে আশাহীন আক্রমণের আদেশ দিচ্ছেন।

জন কারবির বক্তব্যের বিষয়ে মন্তব্যের অনুরোধে নিউইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর প্রতিদিনকার রাতের ভিডিও ভাষণে বলেছেন, উত্তর কোরিয়ার বাহিনী ‘খুবই উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রুশ বাহিনীর দিক থেকে তাঁদের ন্যূনতম সুরক্ষা সরঞ্জাম দিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁরা দেখতে পাচ্ছেন, এই উত্তর কোরীয় সেনাদের বেঁচে থাকা নিশ্চিত করার বিষয়ে রুশ সামরিক বাহিনী বা উত্তর কোরিয়ার দেখভালকারীদের কোনো আগ্রহ নেই।

উত্তর কোরিয়ার কিছু সেনাকে ইউক্রেনীয় বাহিনী বন্দী করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিন্তু তাঁরা গুরুতর আহত। তাঁদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

ইউরোপের একটি যুদ্ধে উত্তর কোরীয়দের প্রাণ হারানো উচিত নয় বলে মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, চীন যদি এই যুদ্ধের প্রসারণ না করার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের যথাযথ চাপ প্রয়োগ করতে হবে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত