আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, দাবি মার্কিন কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, দাবি মার্কিন কর্মকর্তাদের

ছবি: এলএবাংলাটাইমস

চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র (ওয়ার্কস্টেশন) এবং গোপন নয়, এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন হ্যাকাররা। মার্কিন কর্মকর্তারা গতকাল সোমবার এ দাবি করেছেন।

ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটে। অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের ঘটনাটি সম্পর্কে অবহিত করতে একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এই হ্যাকিংয়ের ঘটনাকে একটি ‘বড় ঘটনা’ হিসেবে চিহ্নিত করে বলেছে, এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়।

ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, কাদা–ছোড়াছুড়ির অংশ হিসেবে এবং ‘কোনো ভিত্তি ছাড়াই’ এই অভিযোগ করা হয়েছে।

এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই পরিষেবা ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন।

মার্কিন কর্মকর্তারা বলেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ডট্রাস্ট নামের ওই বাইরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন তাঁরা।

সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেনসিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।

এখন পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী (এপিটি) এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ডট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে, ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ করে। তবে এর তিন দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাঁদের কাছে রাখা গোপন নয়, এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত