আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

নিউ অরলিয়েন্সে হামলাকারীর কাছে ছিল আইএসের পতাকা

নিউ অরলিয়েন্সে হামলাকারীর কাছে ছিল আইএসের পতাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে।

এএফপি ও সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ–দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।

শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ হামলার পেছনে তিনি একাই ছিলেন—এমনটি মনে করছে না এফবিআই।

নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অরলিয়েন্স শহরের বুরবোন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নতুন খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ–উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। হামলাকারীও নিহত হয়েছেন।

এ হামলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনাটির তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা।

বর্ষবরণের উৎসব কীভাবে একটি ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে, তার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপর কেভিন গার্সিয়া নামের এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ‘আমি দেখলাম, বুরবোন ফুটপাতের বাঁ দিকে সবার ওপর দিয়ে একটি ট্রাক উঠে যাচ্ছিল। একটি দেহ উড়ে আমার দিকে এল।’ তা ছাড়া আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণের শব্দও শুনেছেন বলে জানান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী ২২ বছর বয়সী হিট ডেভিস বলেন, তিনি যখন বুরবোন স্ট্রিটের একটি নাইটক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সে সময় এ ঘটনা ঘটে।

ডেভিস আরও বলেন, ‘সবাই চিৎকার ও আতর্নাদ শুরু করেন এবং পেছন দিকে দৌড়াতে থাকেন। তখন আসলে আমরা কিছুক্ষণের জন্য আটকে পড়ে ছিলাম। তারপর পরিস্থিতি শান্ত হয়ে এলেও তাঁরা (ক্লাবের কর্মী) আমাদের বের হতে দিচ্ছিলেন না। যখন তাঁরা আমাদের ক্লাব থেকে বের হতে দিলেন, তখন পুলিশ দেখিয়ে দিল, কোন জায়গা দিয়ে হেঁটে যেতে হবে। পুলিশ আমাদের দ্রুত এলাকা ত্যাগ করতে বলল। আমি কয়েকটি মৃতদেহ দেখলাম, সেগুলো তখনো কাপড় দিয়ে ঢাকাও হয়নি। এ সময় বহু মানুষ প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন।’

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তাঁদের ফোন রেখে যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করতে বলেছিল বলেও জানান ডেভিস।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত