আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হিলারি ক্লিনটন, জর্জ সরোস, ড্যানজেল ওয়াশিংটন, লিওনেল মেসিসহ ১৯ জন বিখ্যাত ব্যক্তিকে এ সম্মাননা দেয়া হয়।

হোয়াইট হাউজে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন জো বাইডেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা-পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া, আইরিশ ব্যান্ড ইউটু'র প্রধান গায়ক বোনোও এই পুরস্কারে ভূষিত হন।

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রালফ লরেনকেও এ সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারকে এ মেডেল দেয়া হলো।

ক্রীড়া জগত থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
 
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার মেডেল গ্রহণের সময় উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। হিলারির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন এবং নাতি-নাতনিরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত