আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যাপিটল দাঙ্গার কথা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন

ক্যাপিটল দাঙ্গার কথা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া—কোনোটিই উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

চার বছর আগের ওই দিনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়নপ্রক্রিয়া চলছিল। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা সত্যায়নপ্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সেবার ট্রাম্প বিদায় নিয়েছিলেন। এবার ট্রাম্প ফিরবেন। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয়কে সত্যায়িত করবে। তার এক দিন আগে গতকাল রোববার হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো ঘটনা কখনো ঘটেইনি, এমন ভাবাটা উচিত হবে না বলেই আমার মনে হয়। আমি মনে করি, তিনি যা করেছিলেন, সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল।’

তবে বাইডেন সঙ্গে এটাও যোগ করে বলেন, ‘আশা করি, আমরা এসবের ঊর্ধ্বে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। তবে এ ঘটনা ভুলে যাওয়াও ঠিক হবে না বলেই আমি মনে করি।’

বাইডেন সাবলীলভাবে ক্ষমতার হস্তান্তর করবেন বলেও বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের মূলে ফিরে যেতে হবে, ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরপ্রক্রিয়ায়।’

বাইডেন মাঝেমধ্যেই ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন, বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময়।

নভেম্বরের নির্বাচনের পর বাইডেন দ্রুতই ট্রাম্পের জয় মেনে নেন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত