আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মেলোনিকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প

মেলোনিকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মেলোনিকে তিনি ‘একজন চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো গলফ রিসোর্টে সাক্ষাৎ হয় দুই নেতার। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ কয়েকজন বিশ্বনেতা মার-এ-লাগোয় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। এ তালিকায় সবশেষ নাম মেলোনির।

মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। আমি এখানে একজন চমৎকার নারীর সঙ্গে আছি, তিনি ইতালির প্রধানমন্ত্রী। তিনি সত্যিই ইউরোপে ঝড় তুলেছেন।’

ডানপন্থী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি পার্টির নেতা মেলোনি। ২০২২ সালের অক্টোবরে তিনি সরকারপ্রধানের দায়িত্ব নেন। ট্রাম্পের হবু প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মেলোনির। বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

ইউরোপীয় বৃহৎ শক্তি ফ্রান্স ও জার্মানির রাজনীতি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতেও ইতালিতে মেলোনি একটি স্থিতিশীল জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। রক্ষণশীল হওয়ায় স্বাভাবিকভাবেই মেলোনি হবু মার্কিন নেতা ট্রাম্পের বন্ধু হয়ে উঠেছেন। ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে লেখেন, ‘ট্রাম্পের সঙ্গে দারুণ একটি সন্ধ্যা। স্বাগত জানানোর জন্য তাঁকে ধন্যবাদ। একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’

তবে ট্রাম্প ও মেলোনি কী বিষয়ে আলোচনা করেছেন, সেসব কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। এ বিষয়ে জানার জন্য সিএনএনের পক্ষ থেকে মেলোনির দপ্তর ও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তদারকি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত