আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প

গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানকার ৫৭ হাজার বাসিন্দা তাঁদের সঙ্গে থাকতে চান।

ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটা (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই দ্বীপের ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।’

গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ফোনে কথা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোয় খবর প্রকাশিত হয়। ফোনালাপে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপের কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।

এর আগে নিজের প্রথম মেয়াদে ২০১৯ সালে আর্কটিক অঞ্চলের এই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে শোরগোল ফেলেছিলেন ট্রাম্প। তখন ট্রাম্প বলেছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘চরম প্রয়োজনীয়’ বিষয় হলো গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ।

এখন এয়ারফোর্স ওয়ানে সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, সেখানকার বাসিন্দারাও আমাদের সঙ্গে থাকতে চান।’

ট্রাম্পের এমন মরিয়া চেষ্টার মধ্যে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিতে এগেদে বলেছেন, গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়। এটি বিক্রির জন্য নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত