আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

আইআরএস ২০২৪ ফেডারেল ট্যাক্স রিটার্ন গ্রহণ শুরু করবে সোমবার থেকে

আইআরএস ২০২৪ ফেডারেল ট্যাক্স রিটার্ন গ্রহণ শুরু করবে সোমবার থেকে

ছবিঃ এলএবাংলাটাইমস

এই বছরের ট্যাক্স ফাইলিং মৌসুম শুরু হবে ২৭ জানুয়ারি, সোমবার, আইআরএস জানিয়েছে। ওই দিন থেকেই সংস্থাটি ২০২৪ সালের আয়কর রিটার্ন গ্রহণ এবং প্রক্রিয়াজাত করা শুরু করবে।

আইআরএস কমিশনার ড্যানি ওয়ারফেল বলেছেন, “এটি আইআরএস-এর জন্য উন্নয়নের একটি ঐতিহাসিক সময়। ট্যাক্স ফাইলিং মৌসুমে মানুষ আরও উন্নত সরঞ্জাম ও বৈশিষ্ট্য দেখতে পাবে।”

আইআরএস জানিয়েছে, এই উন্নয়নের অংশ হিসেবে অনলাইনে চ্যাটবট এবং ফোনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভয়েসবটের ব্যবহারে আরও প্রসার ঘটানো হয়েছে।

কবে ফাইলিং শেষ করতে হবে?

২০২৪ সালের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ১৫ এপ্রিল। তবে, সবাইকে এই সময়সীমার মধ্যে রিটার্ন ফাইল করতে হবে না।

যদি আপনি কোনও ফেডারেল ঘোষিত দুর্যোগপূর্ণ এলাকায় বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন, তাহলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সময়সীমা বৃদ্ধি দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে ফাইল জমা দেওয়ার পাশাপাশি বকেয়া কর পরিশোধের সুযোগও পাবেন।

উদাহরণস্বরূপ, সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হওয়া আগুন এবং তীব্র বাতাসের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বসবাসকারী বা ব্যবসা পরিচালনাকারীরা ২০২৪ সালের ট্যাক্স ফাইলিং এবং অর্থ প্রদানের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়তি সময় পাবেন।

তাছাড়া, হারিকেন হেলেন এবং মিল্টন-এর কারণে আলাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি এবং ভার্জিনিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলের করদাতাদের জন্য ১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

যদি আপনি এই সময়সীমার আওতায় না থাকেন এবং ১৫ এপ্রিলের মধ্যে ফাইল করতে না পারেন, তাহলে স্বয়ংক্রিয় ছয় মাসের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন। তবে, বকেয়া কর ১৫ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে দেরির জরিমানা দিতে হবে।

ডিরেক্ট ফাইল প্রোগ্রাম এখন ২৫ রাজ্যে

আইআরএস-এর ডিরেক্ট ফাইল প্রোগ্রাম এই বছর ২৫টি রাজ্যে প্রসারিত করা হয়েছে। এই প্রোগ্রামটি করদাতাদের বিনামূল্যে সরাসরি আইআরএস-এর মাধ্যমে ট্যাক্স ফাইল করার সুযোগ দেয়।

এই প্রোগ্রামের আওতাভুক্ত রাজ্যগুলো হলো: ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন স্টেট এবং আরও অনেক।

ফ্রি ফাইল প্রোগ্রাম এখনই শুরু

যাঁরা ৮৪,০০০ ডলার বা তার কম অ্যাডজাস্টেড গ্রস ইনকাম রয়েছে, তাঁরা এখন থেকে ফ্রি ফাইল প্রোগ্রামের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।

এই বছর ৮টি প্রাইভেট পার্টনার কোম্পানি বিনামূল্যে ট্যাক্স ফাইল করার সফটওয়্যার দিচ্ছে। এছাড়াও, একটি কোম্পানি স্প্যানিশ ভাষায় ফাইলিং সুবিধা দিচ্ছে।

রিফান্ড প্রসঙ্গে

যাঁরা রিফান্ড প্রত্যাশা করছেন, তাঁদের জন্য দেরিতে ফাইল করলে জরিমানা হবে না। তবে, রিফান্ড পেতে হলে রিটার্ন জমা দিতে হবে।

আইআরএস বলছে, ই-ফাইলিং এবং ডিরেক্ট ডিপোজিট বেছে নেওয়া রিফান্ড দ্রুত পাওয়ার সবচেয়ে ভালো উপায়। গত বছর আইআরএস ১০৩ মিলিয়নের বেশি রিফান্ড দিয়েছে। গড় রিফান্ডের পরিমাণ ছিল ৩,১০০ ডলার।

এছাড়া, যাঁরা ২০২১ সালের রিকভারি রিবেট ক্রেডিট পাওয়ার যোগ্য ছিলেন, তাঁদের মধ্যে এক মিলিয়ন করদাতাকে আইআরএস বিশেষ চেক পাঠাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত