আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

ব্রাজিলের শরণার্থীদের হাতকড়া পরিয়ে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

ব্রাজিলের শরণার্থীদের হাতকড়া পরিয়ে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবির এ ঘটনার কড়া সমালোচনা করেছে। সমালোচনা করেছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রীও।

ঘটনাটি ঘটে গত শনিবার। ওই দিন ব্রাজিলের শরণার্থীবোঝাই একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। উড়োজাহাজটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং ৮ জন এয়ার ক্রু ছিলেন।

ওই বিমানের সব শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বিমানটি নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।

বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। তিনি এ কথা দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে জানিয়েছেন। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই উড়োজাহাজ থেকে শরণার্থীদের নামিয়ে দেশের বিমানবাহিনীর উড়োজাহাজে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।

ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি উড়োজাহাজে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল। তবে এবার যেভাবে তাঁদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল।

ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবির এ ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিষয়টি মাথায় রাখা উচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত