আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য অপেক্ষায় ক্রেমলিন

পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য অপেক্ষায় ক্রেমলিন

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

ট্রাম্প ও পুতিন দুজনই গত সপ্তাহে বলেছেন, তাঁরা বৈঠকের জন্য প্রস্তুত। কিন্তু এই বৈঠক কবে ও কীভাবে হতে পারে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো কিছু বলেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি। [তবে আমাদের] প্রস্তুতি রয়েছে। একই ধরনের প্রস্তুতি আমেরিকারও রয়েছে বলে আমরা শুনেছি।’

প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ‘শিগগির’ তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান।

পরদিন শুক্রবার ট্রাম্পের প্রশংসা করে তাঁকে একজন ‘চৌকস’ ও ‘বাস্তববাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি [ট্রাম্প] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে  ইউক্রেন সংঘাত হয়তো শুরুই হতো না।

এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার দুই নেতার মধ্যে কোনো বৈঠক আয়োজন নিয়ে সতর্ক করেছে কিয়েভ। পুতিনের কৌশলে ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত