আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ

ছবিঃ এলএবাংলাটাইমস

এক সপ্তাহ হয়েছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

জানা গেছে, আগামী দিনে ভারত-যুক্তরারষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করবো।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল কেন ট্রাম্পের শপথে নেই মোদী?

আগামী ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও মোদী। ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা।

এই মুহূর্তে তাদের মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে অন্যতম ইস্যু শুল্ক। গত ডিসেম্বরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপরে।

৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ফলে সেই পরিপ্রেক্ষিতে মোদীর সঙ্গে ট্রাম্পের এই বিষয়ে কথা হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত