আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘আয়রন ডোম’ বানাতে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প

‘আয়রন ডোম’ বানাতে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। এটির নির্মাণকাজ শুরু করতে তিনি সোমবার একটি নির্বাহী আদেশে সই করেছেন।

ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম। অত্যাধুনিক এ ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয়।

মায়ামিতে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে, এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রেই নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’

ট্রাম্প ৬০ দিনের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সুরক্ষা বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন পিট হেগসেথ।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোমব্যবস্থার মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন।

অত্যাধুনিক আয়রন ডোম খুবই কার্যকর হলেও এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কিছু দুর্বলতাও আছে, ট্রাম্প যা অবজ্ঞা করে যাচ্ছেন। এ ব্যবস্থা স্বল্পপাল্লার হুমকি মোকাবিলা করার জন্য তৈরি করা। এটি তাই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপযুক্ত নয়। যুক্তরাষ্ট্রের জন্য প্রধান হুমকি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।

আয়রন ডোমের এই দুর্বলতা থাকার পরও ট্রাম্প ইসরায়েলের তৈরি এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করে গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শিকার হওয়ার পর ইসরায়েল আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ করে আসছে সেখানে নিজেদের সুরক্ষায় আয়রন ডোম তাদের বড় অস্ত্র হয়ে উঠেছে।

আয়রন ডোমের সাহায্যে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আটকে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল।

ট্রাম্প সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘তারা সেগুলোর প্রায় সব কটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাই আমার মনে হয়, যুক্তরাষ্ট্রেরও এটা থাকা দরকার।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত