নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
৮০তম বার্ষিকীতে ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুই শহরের মেয়র।
বুধবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্টদের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছেন। এক যৌথ চিঠিতে দুই মেয়র ট্রম্পকে বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে ট্রাম্পকে বোধগম্যতা আরও গভীর করার আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি ও স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।
১৯৪৫ সালের ৬ এবং ৯ আগস্ট জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে।
বোমা হামলায় হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়। অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন, তবে পরে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান। মার্কিনিরা কখনো এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন