আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী ট্রাম্পের প্রস্তাবের বিরোধী

গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী ট্রাম্পের প্রস্তাবের বিরোধী

ছবিঃ এলএবাংলাটাইমস

জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত জরিপ করে। ডেনমার্কের একটি সংবাদপত্রের অনুরোধে তারা এই জরিপ চালায়। জরিপে গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করা হয়েছিল, তাঁরা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান, নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান? জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে যুক্তরাষ্ট্র। কারণ, ওই অঞ্চল যুক্তরাষ্ট্রের অংশ।

যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ। ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়। ডেনমার্ক সরকার ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছে। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও এর বিরোধিতা করেছে।

এবার সেই বিষয়টি নিয়েই জনমত জরিপ করে পোলস্টার ভেরিয়ান। জরিপে অংশ নেওয়া গ্রিনল্যান্ডের অধিবাসীদের ৮৫ শতাংশ এই মত দেন যে তাঁরা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। তাঁরা যেমন আছেন, তেমনই থাকতে চান।

অন্যদিকে গ্রিনল্যান্ডের ছয় শতাংশ অধিবাসী চান, যুক্তরাষ্ট্রের অংশ হতে। আর ৯ শতাংশ অধিবাসী জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

ট্রাম্প শুরুতে বলেছিলেন, ভূরাজনৈতিক নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এর পর তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান।

কিন্তু ট্রাম্পের এই দাবির সঙ্গে গ্রিনল্যান্ডের মানুষের ওপর পরিচালিত জনমত জরিপের তথ্য মিলছে না।

২০০৯ সালে গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের চরম ক্ষমতা দেওয়া হয়। বলা হয়, গণভোটের মাধ্যমে তারা স্বাধীনতার কথাও ভাবতে পারে। অর্থাৎ, ডেনমার্ক থেকে তারা আলাদা হয়ে যেতে পারে। তবে গত ১৬ বছরে সেই কাজ গ্রিনল্যান্ড করেনি। কারণ, ডেনমার্কের ছত্রচ্ছায়ায় থাকলেও কার্যত স্বাধীনভাবে সরকার চালায় গ্রিনল্যান্ডের প্রশাসন।

ট্রাম্পের ঘোষণার পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের মানুষই ঠিক করবেন, তাঁরা কী চান।’

অন্যদিকে ডেনমার্ক বলেছে, তারা গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি তৈরির জন্য বিপুল অর্থ খরচ করবে। গ্রিনল্যান্ডের সুরক্ষার জন্য এই কাজ করা হবে।

উল্লেখ্য, আগে থেকেই গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত