আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মাঝ আকাশে সংঘর্ষ হওয়া হেলিকপ্টার ও উড়োজাহাজে কত আরোহী ছিলেন

মাঝ আকাশে সংঘর্ষ হওয়া হেলিকপ্টার ও উড়োজাহাজে কত আরোহী ছিলেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া সামরিক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ প্রতিষ্ঠান সিবিএসকে এ সংখ্যা জানিয়েছেন। আর আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে, ওই যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন।

স্থানীয় সময় গতকাল বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও হেলিকপ্টারটির সংঘর্ষ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারে থাকা সেনাদের পদমর্যাদা জানা যায়নি। তবে ওই হেলিকপ্টারে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট টাস্কফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যমবিষয়ক প্রধান হেদার চাইরেজ সিবিএস নিউজকে বলেন, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত টুয়েলভথ অ্যাভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন।

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। উড়োজাহাজ সংস্থাটি বলেছে, ‘কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসিগামী (ডিসিএ) আমেরিকান ইগল ৫৩৪২ ফ্লাইটটি ডিসিএতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সিআরজে-৭০০–এর পাশাপাশি ফ্লাইটটি পরিচালনা করে পিএসএ এয়ারলাইনস (আমেরিকান এয়ারলাইনসের প্রতিষ্ঠান)।

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও বলেছে, উড়োজাহাজের আরোহীদের ব্যাপারে তারা উদ্বেগের মধ্যে আছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। জরুরি উদ্ধার তৎপরতায়ও সহযোগিতা করছে আমেরিকান এয়ারলাইনস।

রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পটোম্যাক নদীতে উদ্ধার তৎপরতা চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত