আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ শিশুসহ ৬ জন আরোহী ছিলেন

ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ শিশুসহ ৬ জন আরোহী ছিলেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এয়ার অ্যাম্বুলেন্স। স্থানীয় সময় শুক্রবার বিধ্বস্ত হওয়া ওই এয়ার অ্যাম্বুলেন্সে একজন শিশুসহ ছয়জন আরোহী ছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বলেছে, বিধ্বস্ত হওয়ার পর কেউ বেঁচে আছেন কি না, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স বলেছে, আরোহীদের মধ্যে চারজন ক্রু ছিলেন। শিশুটি অসুস্থ ছিল। তাঁর সঙ্গে অভিভাবক ছিলেন।

অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তারা শুক্রবার রাতে বলেছেন, উড়োজাহাজটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা তাঁরা নিশ্চিত করতে পারেননি।

পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো এক সংবাদ সম্মেলনে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ঘটনায় তিনি শোকাহত। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, লিয়ারজেট ফাইভ ফাইভ এয়ার অ্যাম্বুলেন্সে ছয়জন আরোহী ছিলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সেটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, উত্তর–পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্প মলের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, অবতরণের আগে এয়ার অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে যাচ্ছিল। ফিলাডেলফিয়ার মেয়র চেরেলে পার্কার এক সংবাদ সম্মেলনে বলেন, বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া খুবই শীতল ছিল। বৃষ্টি হচ্ছিল। সবকিছু ভালোমতো দেখা না যাওয়ায় সম্ভবত এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়েছে।

দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিজৌরির স্প্রিংফিল্ড-ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত