আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার ইউরোপে শুল্ক আরোপের হুমকি

এবার ইউরোপে শুল্ক আরোপের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর ‘নিশ্চিতভাবে’ শুল্ক আরোপ করতে যাচ্ছেন। তাঁর মতে, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সুবিধা নিচ্ছেন। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য ৩০০ বিলিয়নের বেশি। প্রতিবেশী মেক্সিকো, কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ট্রাম্প এ হুমকি দিলেন। সেসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার সহায়তা তহবিল বন্ধেরও হুঁশিয়ারি দেন। 

ইউরোপের দেশগুলো সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা (ইউরোপের দেশ) আমাদের গাড়ি কিনে না; আমাদের কৃষিপণ্য নেয় না। বলতে গেলে তারা কিছুই নেয় না। আমরা লাখ লাখ গাড়ি, বিপুল পরিমাণ খাদ্যপণ্য তাদের কাছ থেকে নিই।’ তবে কবে থেকে এ শুল্ক আরোপ করা হবে, তা নির্দিষ্ট করেননি ট্রাম্প। 


তিনি বলেন, শিগগিরই এটা করা হতে পারে। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপের প্রতি এমন দৃষ্টিভঙ্গি থাকলেও ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে কোনো ধরনের বাগড়ায় যাবেন না বলে জানিয়েছেন। তাঁর মতে, যুক্তরাজ্য এ তালিকায় নেই।

এ প্রেক্ষাপটে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জড়ো হয়েছেন ইউরোপের নেতারা। তারা মহাদেশের নিরাপত্তা নিয়ে দৃঢ় অঙ্গীকার করতে চান। সম্প্রতি ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেন। এ বাস্তবতায় বৈঠক যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

ট্রাম্পের হুমকি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশগুলো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস বলেছেন, এর চেয়ে ভালো হয় ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্র যদি একটি চুক্তি করে নেয়। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন, এটা অর্থনৈতিক অনিশ্চয়তার জন্ম দেবে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে স্পেনও।

শুল্কের জেরে মার্কিন ভোক্তারা দুর্ভোগে পড়তে পারেন। কারণ, বিভিন্ন ধরনের ফল ও সবজি সাধারণত মেক্সিকো থেকে আসে। শুল্ক বেড়ে যাওয়ায় এগুলোর মূল্য বাড়বে। 

এদিকে রোববার অটোয়ায় কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের হকি ম্যাচ চলাকালে বিরল এক ঘটনা ঘটে। ওই ম্যাচে গ্যালারিতে থাকা কানাডার দর্শকরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বো’ ‘বো’ বলে বিদ্রুপাত্মক স্লোগান দিতে থাকেন। ধারণা করা হয়, শুল্ক আরোপের জেরে কানাডার নাগরিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ কর আরোপ করেছেন। কানাডাজুড়ে ‘দেশি পণ্য ব্যবহার করুন’ স্লোগান জোরালো হয়েছে।

ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে সূচক ২ শতাংশ কমেছে। চীনের মুদ্রার মূল্য ডলারের তুলনায় দশমিক ৪ শতাংশ পড়েছে। আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের শুল্ক। 

বার্তা সংস্থা এপি জানায়, দক্ষিণ আফ্রিকায় সব ধরনের সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প, যদি না দেশটি তাদের নীতি পুনর্বিবেচনা করে। ট্রাম্প দাবি করেন, নতুন ভূমি অধিগ্রহণ আইনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা নিজ দেশের কিছু সংখ্যক মানুষের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে।

সুত্রঃ সমকাল 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত