আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প, পাবেন না গোয়েন্দা সংস্থার ব্রিফিং

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প, পাবেন না গোয়েন্দা সংস্থার ব্রিফিং

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিংও তিনি পাবেন না। ট্রাম্প মনে করেন, গোপনীয় তথ্যগুলো তাঁর পূর্বসূরি বাইডেনের পাওয়ার দরকার নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেওয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, বাইডেন সজ্জন ও বয়স্ক। তাঁর স্মৃতিশক্তি কম।

তবে ওই সময়ে বাইডেন বলেছিলেন, তাঁর স্মৃতিশক্তি ঠিক আছে। গতকাল শুক্রবার বাইডেনের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তাঁরা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।

গতকাল ট্রাম্প তাঁর পোস্টে আরও লিখেছেন, তিনি যেন জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত বিস্তারিত তথ্য না পান, তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনা দিতে দিতেই বাইডেন তাঁর মেয়াদ পার করেছেন।

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সিবিএসকে বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্পের গোয়েন্দা তথ্যগুলো পাওয়াটা ঠিক হবে না। ‘অস্থির প্রকৃতির’ ট্রাম্প গোপন তথ্যগুলো অন্যদের দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা জানান তিনি।

ওই সময় বাইডেন প্রশ্ন তুলেছিলেন, ‘তাঁকে (ট্রাম্প) গোয়েন্দা তথ্য দেওয়ার কী মূল্য? তিনি কী এমন প্রভাব ফেলবেন, বরং তিনি মুখ ফসকে কিছু বলে ফেলতে পারেন।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত