আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পুতিন-ট্রাম্প ফোনালাপকে ‘সফল’ বলে প্রশংসা ন্যাটো প্রধানের

পুতিন-ট্রাম্প ফোনালাপকে ‘সফল’ বলে প্রশংসা ন্যাটো প্রধানের

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি বলেন, এটি স্পষ্টভাবে ধারণা দেয়, এটি একটি সফল ফোনকল ছিল। আমরা সবাই ইউক্রেনে শান্তি চাই।

ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, শান্তি যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী দিন ও সপ্তাহগুলোতে মিত্ররা বিষয়টি নিয়ে আলোচনা করবে।

তারা যোগাযোগ অব্যাহত রাখতে এবং মুখোমুখি বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন।

ফোনালাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেছেন, ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও পুতিনের প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি। প্রকৃতপক্ষে আমরা আশা করি, তিনি এখানে (সৌদি আরবে) আসবেন, আমিও সেখানে যাব। আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি। আমরা সৌদি আরবে দেখা করব, দেখি আমরা কিছু করতে পারি কি না।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত