আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করা কে এই লেখিকা

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করা কে এই লেখিকা

ছবিঃ এলএবাংলাটাইমস

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার

৩১ বছর বয়সী এই লেখিকা স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক্স পোস্টে দাবি করেন, তার ও ইলন মাস্কের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, পাঁচ মাস আগে, আমি পৃথিবীতে একটি নতুন শিশুকে স্বাগত জানিয়েছিলাম। ইলন মাস্ক হলেন শিশুর বাবা। আমাদের সন্তানের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমি আগে এটি প্রকাশ করিনি।

তিনি একটি ট্যাবলয়েট পত্রিকার নাম প্রকাশ না করে ইঙ্গিত দিয়েছেন, 'সাম্প্রতিক দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে ট্যাবলয়েড মিডিয়া ক্ষতি যাই হোক না কেন, এটি করতে চায়।'

তিনি বলেন, আমি আমাদের সন্তানকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে দিতে চাই। এ কারণে আমি গণমাধ্যমকে আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান জানাতে এবং আক্রমণাত্মক প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, এই পোস্টের পর ব্যাপক আলোচনা শুরু হলে সেন্ট ক্লেয়ার তিন ঘণ্টা পর এক এক্স বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্ল্যাটফর্মটি থেকে কিছু দিন বিরতি নিতে যাচ্ছেন। তিনি লিখেছেন, 'আমি আমার পরিবারের সাথে সময় কাটাব এবং কিছুদিনের জন্য লগ অফ করব।'

বিষয়টি নিশ্চিত হলে এটি হবে ইলন মাস্কের ১৩তম সন্তান। টেসলা প্রতিষ্ঠাতার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে। পপ তারকা গ্রিমসের ঘরেও মাস্কের তিনটি সন্তান রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত