আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সাবেক প্রাউড বয়েজ নেতা মার্কিন ক্যাপিটলের বাইরে গ্রেপ্তার

সাবেক প্রাউড বয়েজ নেতা মার্কিন ক্যাপিটলের বাইরে গ্রেপ্তার

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন ক্যাপিটলের বাইরে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন কট্টর ডানপন্থী গোষ্ঠী প্রাউড বয়েজের সাবেক নেতা এনরিক টারিও।

পুলিশ জানিয়েছে, ৬ জানুয়ারি ২০২১ সালের ক্যাপিটল দাঙ্গায় ভূমিকার জন্য যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে দিয়েছিলেন, সেই টারিও শুক্রবার এক সংবাদ সম্মেলনের পরই গ্রেপ্তার হন।

সংবাদ সম্মেলনের সময় বিক্ষোভকারীরা তার বক্তব্য বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও, তিনি পরিকল্পিতভাবেই সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন।

মার্কিন ক্যাপিটল পুলিশ জানায়, অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন প্রাউড বয়েজ সদস্যরা স্থান ত্যাগ করছিলেন, তখন এক নারী টারিওর মুখের সামনে ফোন ধরে রাখেন। পুলিশের দাবি, টারিও তখন ফোন ও ওই নারীর হাতে আঘাত করেন।

সংবাদ সম্মেলনে টারিওর সঙ্গে ওথ কিপার্স মিলিশিয়া নেতা স্টুয়ার্ট রোডসসহ আরও কয়েকজন ছিলেন। তারা মার্কিন বিচার বিভাগকে মামলা করার ঘোষণা দেন এবং কারাগারের অবস্থার সমালোচনা করেন।

২০২১ সালের ক্যাপিটল দাঙ্গায় প্রায় ২০০ জন প্রাউড বয়েজ সদস্য অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার ও দণ্ডিত হন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তাদের সাধারণ ক্ষমা প্রদান করেন।

কারাগার থেকে মুক্তির পর, টারিও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি প্রাউড বয়েজের নেতৃত্বে ফিরতে পারেন। তবে গোষ্ঠীর কিছু স্থানীয় শাখা তার নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে টারিও দাবি করেন, ক্যাপিটল দাঙ্গার ঘটনাটি "শান্তিপূর্ণ প্রতিবাদ" ছিল এবং এটি সরকার কর্তৃক সাজানো ষড়যন্ত্রের অংশ।

এর আগে, টারিও ও রোডস উভয়েই ক্যাপিটল দাঙ্গায় তাদের ভূমিকার জন্য ‘সেডিশিয়াস কনস্পিরেসি’ (রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র) মামলায় দোষী সাব্যস্ত হন। টারিওকে ২২ বছর এবং রোডসকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সাধারণ ক্ষমা প্রদান করেন।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত