আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আমেরিকায় ৫ মিলিয়ন ডলারে নাগরিকত্ব, ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার

আমেরিকায় ৫ মিলিয়ন ডলারে নাগরিকত্ব, ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার

ছবিঃ এলএবাংলাটাইমস

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’র মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব সহজে পাওয়ার পরিকল্পনা করছেন, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ নতুন নীতির ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।’

নতুন ‘গোল্ড কার্ড’ পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা।

ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

উল্লেখ্য, আমেরিকায় বিদ্যমান ‘ইবি-৫ প্রোগাম’কে প্রতিস্থাপন করতে চলছে এই ‘গোল্ড কার্ড’ সিস্টেম। নতুন এই সিস্টেম চালু করা হলে ‘ইবি-৫ প্রোগাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্পের মতে, এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত