আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হলো জেলেনস্কিকে

হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হলো জেলেনস্কিকে

ছবি: এলএবাংলাটাইমস


যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একপর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিলের ঘোষণা দেয়।

ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা ছিল। তবে আলোচনা চলাকালেই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এর জেরে চুক্তি স্বাক্ষরের আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়।

বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ‘জুয়া খেলছেন’ এবং রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করা উচিত। জবাবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না।

বিতর্কে শুধু ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ট্রাম্পও মাথা নেড়ে এই মন্তব্যের প্রতি সমর্থন জানান।

বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই বাগ্‌বিতণ্ডা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। তবে তিনি এখনো আশা করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে।

 

এলএবাংলাটাইম/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত