আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আবার বাকস্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাঁর প্রশাসন সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবে এবং আমেরিকায় মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করবে। তবে এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তিনি এই আন্দোলনকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন এবং বিক্ষোভকারীদের জেলে পাঠানো কিংবা যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা বলেন।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথম মেয়াদে তিনি কংগ্রেসের যৌথ অধিবেশনে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পরই কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব স্থবির হয়ে পড়ে।

এদিকে, ট্রাম্পের ভাষণের আগে ক্যাপিটল এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। তাঁদের হাতে নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্প, তাঁর প্রশাসনের নতুন সংস্থা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান ইলন মাস্ক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। অনেকের হাতে ইউক্রেনের পতাকাও দেখা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত