আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কুয়েতে বন্দি ছয় মার্কিন নাগরিক মুক্ত, যুক্তরাষ্ট্রে ফিরলেন

কুয়েতে বন্দি ছয় মার্কিন নাগরিক মুক্ত, যুক্তরাষ্ট্রে ফিরলেন

ছবিঃ এলএবাংলাটাইমস

কুয়েতে আটক ছয় মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এক চুক্তির আওতায় তাদের মুক্ত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জানিয়েছে এবিসি নিউজ।

এই ছয়জনের বেশিরভাগই সাবেক মার্কিন সেনা সদস্য এবং সামরিক ঠিকাদার ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ এনে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে জানান ক্রাইসিস ম্যানেজমেন্ট কনসালটেন্ট জনাথন ফ্রাঙ্কস। তবে কারাগারে থাকার পুরো সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে আসছিলেন।

ফ্রাঙ্কস আরও জানান, চুক্তির অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, "আজ সকালে কুয়েত সরকার আমার ছয়জন মক্কেলকে মুক্তি দিয়েছে। এই চুক্তির আওতায় খুব শিগগিরই মোট পনেরো জন মুক্তি পাবেন। প্রত্যেকেই মাদকের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তবে তারা সবাই তাদের নির্দোষতা জোরালোভাবে দাবি করে আসছেন।"

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুযায়ী, কুয়েতে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের শাস্তি হতে পারে দীর্ঘমেয়াদি কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এবিসি নিউজ পররাষ্ট্র দপ্তরের কাছে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কুয়েতস্থ দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী, কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির আইন মেনে চলতে হয় এবং সেসব আইন যুক্তরাষ্ট্রের আইন থেকে অনেকটাই ভিন্ন হতে পারে। এছাড়া, কোনো অপরাধে অভিযুক্ত হলে মার্কিন সরকার সীমিত সহায়তা প্রদান করতে পারে।

এই বন্দিমুক্তির ঘটনা এমন এক সময় ঘটল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর আগে ফেব্রুয়ারিতে বেলারুশ থেকে তিনজন বন্দিকে মুক্ত করা হয়, যার মধ্যে একজন অজ্ঞাতনামা মার্কিন নাগরিক এবং একজন সাংবাদিক ছিলেন, যাকে রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত