আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের সীমান্তে ফেন্টানিলের চেয়ে বেশি ডিম আটক করছে বর্ডার প্যাট্রোল

যুক্তরাষ্ট্রের সীমান্তে ফেন্টানিলের চেয়ে বেশি ডিম আটক করছে বর্ডার প্যাট্রোল

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সীমান্তে কাস্টমস কর্মকর্তারা এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করছেন—ড্রাগের পরিবর্তে এবার সবচেয়ে বেশি আটক করা হচ্ছে কাঁচা ডিম।

এই সপ্তাহে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) জানায়, গত বছরের তুলনায় এই বছর সীমান্তে কাঁচা ডিম আটকের পরিমাণ ৪৮% বেড়েছে। বিশেষ করে, সান ডিয়েগো ফিল্ড অফিস জানিয়েছে, তাদের এলাকায় ডিম আটক করার সংখ্যা ১৫৮% বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল আটক করার হার গত তিন বছরে সবচেয়ে নিচের পর্যায়ে নেমে এসেছে।

এই বাড়তি ডিম আটকের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়াকে দায়ী করা হচ্ছে। দেশটিতে বার্ড ফ্লুর (avian flu) প্রাদুর্ভাবের কারণে ডিমের সংকট দেখা দিয়েছে, ফলে লোকজন বিকল্প উপায়ে ডিম সংগ্রহের চেষ্টা করছে।

এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে। জানা গেছে, ইউরোপের ডেনমার্ক, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে, ইউরোপ থেকে ডিম আমদানিতে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে—যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা নীতি অনুযায়ী, বাজারে আসার আগে কাঁচা ডিম ধুয়ে ও জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে (EU) তাজা ডিম সাধারণত না ধুয়েই বিক্রি করা হয়। ফলে এই নীতিগত পার্থক্য আমদানির ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত