আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রত্যাবসন বিরোধের কারণে দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল

প্রত্যাবসন বিরোধের কারণে দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। কারণ, দক্ষিণ সুদান সরকার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো নাগরিকদের গ্রহণ করতে রাজি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “প্রত্যেক রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব হচ্ছে তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া।”

তিনি আরও বলেন, “যখন কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন স্বদেশ সরকারকে অবশ্যই সেই নাগরিককে গ্রহণ করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে এবং দক্ষিণ সুদান যতক্ষণ না পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে, ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই কঠোর পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন দক্ষিণ সুদানে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে চলেছে। সম্প্রতি সহ-রাষ্ট্রপতি রিয়েক মাচার গৃহবন্দি হন এবং তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় একটি কূটনৈতিক টিম রাজধানী জুবায় পৌঁছেছে সম্ভাব্য সহিংসতা রোধে আলোচনার জন্য।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দক্ষিণ সুদানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ওয়াশিংটনে অবস্থিত দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি।

এই ঘোষণা আসে ৫ এপ্রিল ২০২৫ শনিবার, যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত