আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিতে শুল্ক: ইইউ

আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিতে শুল্ক: ইইউ

ছবিঃ এলএবাংলাটাইমস

যদি ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় সমাধান না আসে, তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর শুল্ক আরোপ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।

"আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি," ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভন ডার লেয়েন। তিনি জানান, পাল্টা ব্যবস্থার আওতায় মেটা, গুগল, ফেসবুকের মতো কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপন আয়েও শুল্ক বসানো হতে পারে।

“আলোচনার ফল সন্তোষজনক না হলে বিভিন্ন রকমের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে,” বলেন তিনি।

ইইউ ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে। এর একদিন আগে ট্রাম্পও তার তথাকথিত “রিসিপ্রোকাল” শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার কথা জানান।

তবে ইইউর ২৭ দেশের এই জোট এখনো তিন ধরনের মার্কিন শুল্কের মুখে রয়েছে – স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫% শুল্ক, গাড়ির ওপর ২৫% শুল্ক এবং বাকি সব পণ্যের ওপর ২০% “রিসিপ্রোকাল” শুল্ক।

যদিও “রিসিপ্রোকাল” শুল্ক স্থগিত করা হয়েছে, ট্রাম্প এখনো ইইউসহ বহু বাণিজ্যিক অংশীদারের ওপর ১০% শুল্ক অব্যাহত রেখেছেন।

এই প্রেক্ষাপটে ইইউ এবার পণ্য নয়, বরং মার্কিন সেবা খাত এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানার কৌশল নিচ্ছে।

ভন ডার লেয়েন বলেন, “একটি উদাহরণ হতে পারে ডিজিটাল সেবাগুলোর বিজ্ঞাপন আয়ের ওপর কর বসানো।”

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইইউ এখনো গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু “আলোচনা ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা কার্যকর হবে।”

ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ রোববার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, সফরের উদ্দেশ্য হলো "চুক্তি করার চেষ্টা করা"।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত