আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মাস্কের ‘DOGE’ টিমকে মার্কিন ট্রেজারির স্পর্শকাতর তথ্য ব্যবহারে শিথিলতা দিলেন বিচারক

মাস্কের ‘DOGE’ টিমকে মার্কিন ট্রেজারির স্পর্শকাতর তথ্য ব্যবহারে শিথিলতা দিলেন বিচারক

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কের একজন বিচারক এলন মাস্কের নেতৃত্বাধীন "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি" (DOGE)-এর ওপর আগে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছেন। ওই নিষেধাজ্ঞা তাদের মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের স্পর্শকাতর তথ্য ব্যবহারে বাধা দিচ্ছিল।

বিচারক জিনেট এ. ভারগাস শুক্রবার একটি লিখিত রায়ে জানান, DOGE-এর কর্মী রায়ান ওয়ান্ডারলি প্রশিক্ষণ সম্পন্ন করলে এবং আর্থিক তথ্য প্রকাশের রিপোর্ট জমা দিলে তিনি ট্রেজারির স্পর্শকাতর পেমেন্ট ও তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকার পাবেন। এই প্রশিক্ষণ সাধারণত ট্রেজারি কর্মীদের দেওয়া হয়, যারা এ ধরনের তথ্যের নিরাপত্তা রক্ষা করেন।

এই রায় এসেছে এমন এক মামলায়, যেখানে ১৯ জন ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগত গোপনীয়তার উদ্বেগ তুলে DOGE-এর বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মাস্কের DOGE টিম “রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত” ব্যক্তিদের নিয়ে গঠিত, যাদের ট্রেজারির স্পর্শকাতর তথ্য ব্যবহারের অধিকার থাকা উচিত নয় — যা সাধারণত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরিচালনা করেন।

বিচারক ভারগাস বলেন, ওয়ান্ডারলি এখন থেকে পেমেন্ট রেকর্ড, ট্রেজারির যেকোনো পেমেন্ট সিস্টেম এবং ব্যক্তিগত পরিচিতিমূলক ও আর্থিক তথ্য সংরক্ষিত যেকোনো সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, দু’মাস আগে বিচারক এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

DOGE প্রতিষ্ঠিত হয় সরকারী ব্যয়ের অপচয় দূর করার লক্ষ্যে। মাস্কের এই উদ্যোগ একদিকে যেমন সমালোচিত হয়েছে, অন্যদিকে অনেকেই প্রশংসা করেছেন সরকারী ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত