আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প "চমৎকার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে" আছেন: হোয়াইট হাউস চিকিৎসক

ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “চমৎকার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে” রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক।

দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় ট্রাম্পের শরীরে “ডান কানে গুলির চিহ্ন” পাওয়া গেছে, যা গত জুলাইয়ে তার ওপর হওয়া এক হত্যাচেষ্টার পর দেখা যায়। তবে চিকিৎসক জানিয়েছেন, এটি গুরুতর কিছু নয়।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ু এবং সাধারণ শারীরিক অবস্থা অত্যন্ত ভাল এবং তিনি সম্পূর্ণরূপে তার দায়িত্ব পালনে সক্ষম।”

৭৮ বছর বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে তার পূর্বসূরি জো বাইডেন দায়িত্ব ছাড়ার সময় ৮২ বছর বয়সী ছিলেন।

মেরিল্যান্ডের ওয়াল্টার রিড হাসপাতালে শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে চালানো স্বাস্থ্য পরীক্ষায় ট্রাম্পের রক্ত পরীক্ষা, হার্টের অবস্থা বিশ্লেষণ, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

বারবাবেলা জানান, ট্রাম্পের মানসিক স্বাস্থ্য, স্নায়ু, মোটর ও সেন্সরি ফাংশন এবং রিফ্লেক্স পরীক্ষা করা হয় এবং কোনো ধরনের উদ্বেগ বা হতাশার লক্ষণ পাওয়া যায়নি।

প্রেসিডেন্টকে মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (MoCA) টেস্ট দেওয়া হয়, যেখানে তিনি পূর্ণ ৩০-এ ৩০ স্কোর করেন। এই টেস্ট সাধারণত স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে ব্যবহৃত হয়।

শনিবার ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আমার মনে হয়, আমি খুব ভাল আছি—একটা ভাল হৃদয়, ভাল আত্মা, খুব ভাল আত্মা।”

তিনি জানান, চিকিৎসকেরা তাকে “স্বাস্থ্যোন্নয়ন সংক্রান্ত কিছু ছোট পরামর্শ” দিয়েছেন, তবে বিস্তারিত বলেননি।

চিকিৎসক বারবাবেলা আরও জানান, ট্রাম্পের শরীরে সূর্যের হালকা ক্ষতি ও কিছু নিরীহ ত্বকের ক্ষতচিহ্ন রয়েছে। প্রেসিডেন্ট বর্তমানে রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য Rosuvastatin ও Ezetimibe সেবন করেন এবং হৃদরোগ প্রতিরোধে অ্যাসপিরিন ও ত্বকের চিকিৎসায় Mometasone ব্যবহার করেন।

হৃদযন্ত্রের পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে তার আগে থেকেই থাকা হাইপারকোলেস্টেরোলেমিয়া (উচ্চ কোলেস্টেরল) “ভালভাবে নিয়ন্ত্রিত” রয়েছে বলে জানা গেছে।

আগের স্বাস্থ্য ইতিহাসে করোনাভাইরাসে সংক্রমণ, রোসেসিয়া (মুখে লালচে দাগ) ও নিরীহ কোলন পলিপের কথাও উল্লেখ করা হয়।

রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্টের ওজন ২২৪ পাউন্ড (প্রায় ১০১ কেজি) এবং উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তার ওজন ছিল ২৪৩ পাউন্ড, অর্থাৎ কিছুটা ওজন কমেছে। বর্তমান ওজন অনুযায়ী, তিনি ‘ওভারওয়েট’ ক্যাটাগরিতে পড়েন, তবে ‘অবিস’ নন।

চিকিৎসক জানান, ট্রাম্পের “গাঁট ও পেশির চলন স্বাভাবিক” এবং তার সক্রিয় জীবনযাপন ও “গলফ খেলায় নিয়মিত জয়ের” কারণে তার এই সুস্থতা ধরে রেখেছেন।

এটি ট্রাম্পের প্রথম স্বাস্থ্য প্রতিবেদন যা গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার পর প্রকাশিত হলো। সে সময় তার ডান কান গুলিতে ছোঁয়া লাগে।

তখন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ট্রাম্পের আঘাত ছিল “তুচ্ছ”।

প্রথম মেয়াদে হোয়াইট হাউসের চিকিৎসক বলেছিলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্যে কোনো গুরুতর সমস্যা নেই, তবে ওজন কমানো ও ব্যায়াম প্রয়োজন।

প্রচারণার সময় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন। গত বছরের একটি বিতর্কে বাজে পারফরম্যান্সের পর বাইডেন তার কগনিটিভ টেস্ট নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেননি এবং বলেন, তিনি অফিসে থাকা অবস্থায় এমন কোনো পরীক্ষা করেননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত