আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন

ছবিঃ এলএবাংলাটাইমস

বিদেশি শিক্ষার্থীদের ভিসা হঠাৎ করে বাতিলের সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট আতঙ্কের মধ্যে ট্রাম্প প্রশাসন তাদের বৈধ অবস্থান পুনরুদ্ধার করছে বলে নিশ্চিত করেছে মার্কিন সরকারি কর্মকর্তারা।

মার্কিন বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান এক ফেডারেল আদালতকে জানিয়েছেন, ইমিগ্রেশন কর্মকর্তারা এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পর্যালোচনা এবং বাতিলের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি করছেন।

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন শতাধিক শিক্ষার্থী হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার বৈধ অধিকার হারিয়ে ১০০টিরও বেশি মামলা দায়ের করেছিলেন।

Inside Higher Ed-এর হিসাব অনুযায়ী, আনুমানিক ১,৮০০ শিক্ষার্থী ও ২৮০টি বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে।

অনেক শিক্ষার্থী, যারা এই সমস্যায় পড়েছেন, তারা হয় রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ করেছেন অথবা তাদের বিরুদ্ধে পূর্বে কিছু অপরাধমূলক অভিযোগ ছিল, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই বলেছিলেন, যাদের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী মনে হবে, তাদের ভিসা বাতিল করা হবে।

এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের শত শত বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী সম্ভাব্য আটক বা নির্বাসনের আশঙ্কায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

বিচার বিভাগ শুক্রবার আদালতে জানায়, বিদেশি শিক্ষার্থীদের নজরদারি করা Student and Exchange Visitor Information Systems (SEVIS)-এ শিক্ষার্থীদের রেকর্ড পুনরুদ্ধার করা হবে।

তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এখনও নির্দিষ্ট কারণ দেখিয়ে কোনো শিক্ষার্থীর SEVIS রেকর্ড বাতিল করার অধিকার রাখবে।

এ প্রসঙ্গে কার্লান আদালতে বলেন, "যদি রেকর্ড পুনরুদ্ধারের পর কোনো শিক্ষার্থী তার অ-প্রবেশকারী স্ট্যাটাস বজায় রাখতে ব্যর্থ হয়, বা কোনো বেআইনি কার্যকলাপে জড়িত হয়, তবে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে।"

শিক্ষার্থীদের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, ভিসা বাতিলের এই সিদ্ধান্ত তাদের আইনি অধিকার লঙ্ঘন করেছে এবং আটক হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে শিক্ষার্থীদের আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, সাম্প্রতিক সময়ে তাদের অনেক ক্লায়েন্টের রেকর্ড SEVIS-এ পুনরুদ্ধার করা হয়েছে।

কোলম্বিয়া ল’ স্কুলের ইমিগ্রান্টস' রাইটস ক্লিনিকের পরিচালক প্রফেসর এলোরা মুখার্জি বলেন, "আমি যা শুনছি, তা হলো অনেক শিক্ষার্থীর জন্য এটি একটি স্বস্তির খবর, যাদের স্ট্যাটাস SEVIS-এ পুনরুদ্ধার হয়েছে। তবে যাদের রেকর্ড এখনও বাতিল রয়েছে, তাদের জন্য সংকট এখনো কাটেনি।"

মার্কিন বিচার বিভাগ এবং ICE এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত