আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউ জার্সিতে কিশোরীকে অপহরণের চেষ্টা, নার্স ও পথচারীদের বীরত্বে উদ্ধার

নিউ জার্সিতে কিশোরীকে অপহরণের চেষ্টা, নার্স ও পথচারীদের বীরত্বে উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ জার্সির নর্থ বার্গেনে এক কিশোরীকে অপহরণের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন সাহসী নার্স ও পথচারীরা। ঘটনার পর ৩৫ বছর বয়সী রবের্টো কানাভালানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ২৩ এপ্রিল ১৭ বছর বয়সী এক কিশোরী ৭৯তম স্ট্রিট ও বার্গেনলাইন অ্যাভিনিউতে হাঁটছিলেন। হঠাৎ কানাভালান দৌড়ে এসে তাকে চেপে ধরে, গলা চেপে ধরে রাস্তা থেকে টেনে নিয়ে যায়।

প্রায় দুই মিনিট ধরে অপহরণকারীর সঙ্গে মেয়েটির ধস্তাধস্তি চলতে থাকে, কিন্তু আশপাশের গাড়ি ও পথচারীরা কেউই সাহায্যে এগিয়ে আসেননি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্তত চারজন পুরুষ ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে গেলেও তারা কেউ থামেননি বা সাহায্য করেননি।

নর্থ বার্গেন ডিটেকটিভ ক্যাপ্টেন ডেভিড ডাউড বলেন, "সাধারণ মানুষের হয়তো শারীরিকভাবে জড়িত হতে ভয় থাকতে পারে, কিন্তু অন্তত ৯১১ নম্বরে ফোন করার প্রত্যাশা করা যায়।"

ঘটনার সময় পাশের একটি চিকিৎসা কেন্দ্রের দুই নার্স মেয়েটির চিৎকার শুনে ছুটে আসেন। তাদের সঙ্গে এক পথচারী পুরুষ ও এক নারীও এগিয়ে আসেন এবং মেয়েটিকে অপহরণকারীর হাত থেকে মুক্ত করেন।

ডাউড আরও বলেন, "কোভিড মহামারীসহ নানান স্বাস্থ্য সংকটে যেসব নার্স নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা আজ আবারও দেখিয়ে দিলেন জীবনের প্রতি তাদের দায়বদ্ধতা ও সাহসিকতা।"

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটি ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে কানাভালানকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মেয়েটির সঙ্গে অভিযুক্তের পূর্বপরিচয় নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত