আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিজেকে পোপ রূপে উপস্থাপন করে সমালোচনার মুখে ট্রাম্প

নিজেকে পোপ রূপে উপস্থাপন করে সমালোচনার মুখে ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে পোপের পোশাকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা তৈরি একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন, বিশেষ করে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে।

এই ছবি পোস্ট করা হয় হোয়াইট হাউসের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, এমন সময় যখন ক্যাথলিকরা সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে (২১ এপ্রিল) শোক প্রকাশ করছেন এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এই পোস্টের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাথলিক বিশ্বাসকে উপহাস করছেন। এর কয়েকদিন আগেই ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে রসিকতা করে বলেছিলেন, "আমি পোপ হতে চাই।"

পোস্টকৃত ছবিতে ট্রাম্পকে দেখা যায় সাদা ক্যাসক (পোপের পোশাক) ও মিত্র (পাদ্রিদের টুপি) পরে, গলায় বড় একটি ক্রস ঝুলিয়ে, গুরুগম্ভীর মুখভঙ্গিতে একটি আঙুল তুলে আছেন—যা সাধারণত পোপদের প্রতীকী ভঙ্গি।

নিউ ইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী ক্যাথলিক কনফারেন্স এক্স/টুইটারে লিখেছে, "এই ছবিতে কোনো রকম বুদ্ধিমত্তা বা কৌতুক নেই, প্রেসিডেন্ট মহাশয়। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করেছি এবং কার্ডিনালরা এখন সেন্ট পিটারের উত্তরসূরি নির্বাচনের জন্য ধর্মীয়ভাবে গম্ভীর একটি প্রক্রিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন। আমাদের বিশ্বাসকে উপহাস করবেন না।"

এ নিয়ে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মধ্য-বামপন্থী রাজনীতিক মাত্তেও রেনজিও কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি এক্সে ইতালিয়ান ভাষায় লেখেন, "এই ছবি বিশ্বাসীদের অপমান করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে অসম্মান করে এবং দেখায় যে ডানপন্থী বিশ্বের নেতা এই বিষয়গুলোকে ঠাট্টার বস্তু হিসেবে উপভোগ করেন।"

তবে হোয়াইট হাউস এই সমালোচনাকে নাকচ করে দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই ক্যাথলিক গির্জাকে উপহাস করেননি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং ধর্মীয় স্বাধীনতা ও ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সবসময়ই তাঁর সমর্থন অবিচল।"

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিলেও জানা গেছে, আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া—ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত