আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের নির্দেশ: ২০,০০০ নতুন অফিসার নিযুক্ত করে বহিষ্কার কার্যক্রম জোরদার করার পরিকল্পনা

ট্রাম্পের নির্দেশ: ২০,০০০ নতুন অফিসার নিযুক্ত করে বহিষ্কার কার্যক্রম জোরদার করার পরিকল্পনা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে অন্তত ২০,০০০ নতুন অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন, যাদের কাজ হবে দেশের অভ্যন্তরে বসবাসকারী অনিবন্ধিত অভিবাসীদের সনাক্ত ও বহিষ্কারে সহায়তা করা।

এই উদ্যোগের অংশ হিসেবে, ট্রাম্প প্রশাসন একটি নতুন কর্মসূচি চালু করেছে যার নাম "প্রজেক্ট হোমকামিং"। এই কর্মসূচির মাধ্যমে অনিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। যারা স্বেচ্ছায় চলে যেতে চান, তাদের জন্য সরকার বিমানের টিকিটসহ ১,০০০ মার্কিন ডলারের ‘বোনাস’ প্রদান করবে।

ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, “আমি অবৈধদের জন্য নিজ দেশে ফিরে যাওয়াকে যতটা সম্ভব সহজ করে দিচ্ছি।” তিনি আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এর মধ্যে রয়েছে বড় অঙ্কের অর্থদণ্ড, সম্পত্তি জব্দ, বেতন বাজেয়াপ্ত এবং যেকোনো সময়, যেকোনো উপায়ে হঠাৎ করে বহিষ্কার।

বর্তমানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থার অধীনে প্রায় ২১,০০০ জন কর্মরত আছেন। এর মধ্যে ৬,১০০ জন ডিপোর্টেশন অফিসার এবং ৭৫০ জনের বেশি এনফোর্সমেন্ট রিমুভাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

নতুন আদেশে ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় পুলিশ, সাবেক ফেডারেল অফিসার এবং জাতীয় গার্ড সদস্যদের ডিপুটাইজ বা চুক্তিভিত্তিক নিয়োগের নির্দেশ দিয়েছেন, যাতে বহিষ্কারের কাজ আরও দ্রুত সম্পন্ন হয়।

এছাড়াও, যারা নিজ ইচ্ছায় দেশ ত্যাগ করতে চান তাদের জন্য সরকার CBP Home নামের একটি অ্যাপের মাধ্যমে আবেদন করার সুযোগ দিচ্ছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন, এই স্বেচ্ছা-প্রস্থান কর্মসূচির আওতায় ভ্রমণ খরচ এবং নগদ প্রণোদনা প্রদান করা হবে।

তবে ট্রাম্পের কিছু কঠোর পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভেনেজুয়েলান অভিবাসীদের বিরুদ্ধে ১৮ শতকের ‘Alien Enemies Act’ আইনের ব্যবহার করে নির্বাসনের উদ্যোগকে সম্প্রতি দুইজন ফেডারেল বিচারক অবৈধ ঘোষণা করেছেন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত