আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রিপাবলিকানদের এক ভোটের ব্যবধানে ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল' পাস

রিপাবলিকানদের এক ভোটের ব্যবধানে ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল' পাস

ছবিঃ এলএবাংলাটাইমস

হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ‘One Big Beautiful Bill Act’ মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে। বিলটি পাস হয়েছে ২১৫-২১৪ ভোটে, যেখানে একজন রিপাবলিকান সদস্য ভোট না দিয়ে ‘প্রেজেন্ট’ হিসেবে চিহ্নিত হন।

স্পিকার মাইক জনসন বিজয়ী হাসি নিয়ে বিল পাস হওয়ার ঘোষণা দেন এবং সঙ্গে সঙ্গে হাউজে করতালি ও উল্লাস শুরু হয়। এই বিলটি করছাড়, মেডিকেইড সংস্কার এবং ইমিগ্রেশন ব্যয়ের মতো ট্রাম্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে।

রাতভর বিতর্ক শেষে সকাল ৬:৫৪ মিনিটে ভোট সম্পন্ন হয় এবং সেই মুহূর্তে রেপাবলিকানদের মধ্যে হর্ষধ্বনি শুরু হয়। স্পিকারের আশপাশে আইনপ্রণেতারা এসে তাকে অভিনন্দন জানান, এমনকি কেউ একজন ফোনে ‘We Are The Champions’ গান চালান।

মাইক জনসনের প্রতিক্রিয়া: “এই বিল আমেরিকানদের আবার জয় এনে দিচ্ছে,” বলেন স্পিকার জনসন। “এটি এক অর্থে আবারও ‘মর্নিং ইন আমেরিকা’ শুরু হওয়া।”

ট্রাম্পের উচ্ছ্বাস:

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে এই বিলকে “THE ONE, BIG, BEAUTIFUL BILL” বলে আখ্যা দেন এবং বলেন এটি "আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন।"

তিনি জানান, এই বিল "টিপস ও ওভারটাইম ইনকামে কর" বাদ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে। বিলটিতে “TRUMP সেভিংস অ্যাকাউন্টস”, আমেরিকান-মেইড গাড়ি কিনলে কর ছাড় এবং গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

বিলের গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ:

মেডিকেইড কাজের শর্ত: এখন ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে (আগে ২০২৯ ছিল)।

SALT কর ছাড়: আয় $৫ লাখের নিচে হলে $৪০,০০০ পর্যন্ত করছাড় (আগে ছিল $১০,০০০)।

"MAGA" সেভিংস অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে করা হয়েছে “TRUMP” সেভিংস অ্যাকাউন্ট।

গ্রিন এনার্জির জন্য কর ছাড়: অনেক ক্লিন এনার্জি প্রকল্পে করছাড় দ্রুত তুলে নেওয়া হবে।

সীমান্ত নিরাপত্তা: সীমান্ত রাজ্যগুলোর জন্য $১২ বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

সাইলেন্সারে কর বাতিল: ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট থেকে সাইলেন্সার সরিয়ে দেওয়া হয়েছে, এতে এগুলোর উপর কর আর থাকবে না।

 পরবর্তী ধাপ:

বিলটি এখন সেনেটে যাবে, যেখানে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

 স্পিকার জনসন বলেন, “গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা ভেবেছিলো এটা আমরা পাস করতে পারবো না। কিন্তু আজ আবার প্রমাণিত হলো – আমরাই পারি।”

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত