আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার মার্কো রুবিও এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর খড়্গ চালিয়ে যাচ্ছে। এখন ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে বলে ঘোষণা দিল।

রুবিও তাঁর এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে, যাঁদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম—‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়’।

বিবৃতিতে বলা হয়, চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে। এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, তারা ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই করার জন্য ভিসার শর্তাবলি পুনর্বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন। এ ক্ষেত্রে ভারতের অবস্থান চীনের ওপরে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত