আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ডেটিং অ্যাপে সাইবার হামলা, ফাঁস হলো হাজারো ছবি ও বার্তা

নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ডেটিং অ্যাপে সাইবার হামলা, ফাঁস হলো হাজারো ছবি ও বার্তা

ছবিঃ এলএবাংলাটাইমস

নারীদের জন্য তৈরি একটি বিশেষ ডেটিং সুরক্ষা অ্যাপে হ্যাকারদের হামলায় হাজার হাজার ব্যবহারকারীর ছবি, পোস্ট ও মন্তব্য ফাঁস হয়েছে। অ্যাপটির নাম Tea Dating Advice, যা শুধুমাত্র নারীদের জন্য এবং এর ব্যবহারকারী সংখ্যা ১৬ লাখেরও বেশি।

Tea অ্যাপটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা পুরুষদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন—যেমন তারা বিবাহিত কিনা, যৌন অপরাধী কিনা, কিংবা তারা নকল পরিচয়ে যোগাযোগ করছে কিনা (catfishing) তা যাচাই করা যায়। এছাড়াও, নারী ব্যবহারকারীরা তাদের ডেটিং অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের “রেড ফ্ল্যাগ” (সতর্কতা) বা “গ্রিন ফ্ল্যাগ” (ভালো আচরণ) সম্পর্কেও জানাতে পারেন।

কিন্তু Tea কর্তৃপক্ষ সম্প্রতি জানায়, তাদের সার্ভারে অননুমোদিত প্রবেশের মাধ্যমে ৭২,০০০টি ছবি চুরি হয়েছে, যেগুলোর বেশিরভাগই নারী ব্যবহারকারীদের তোলা ছবি। এর মধ্যে কিছু ছবিতে নারীদের আইডি কার্ডসহ ছবি ছিল, যা Tea-এর নিজস্ব প্রাইভেসি পলিসি অনুযায়ী প্রমাণের পর সঙ্গে সঙ্গে মুছে ফেলার কথা ছিল।

Tea বলেছে, এই সাইবার হামলাটি মূলত ২০২৪ সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত রেজিস্টার করা ব্যবহারকারীদের প্রভাবিত করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে বিশ্বস্ত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে।

তবে শুক্রবার Tea আরও স্বীকার করেছে যে, অতিরিক্ত ৫৯,০০০ ছবি চুরি হয়েছে, যার মধ্যে গত দুই বছরের পুরনো পোস্ট, মন্তব্য এবং ডাইরেক্ট মেসেজের স্ক্রিনশট রয়েছে।

Tea কর্তৃপক্ষ বলছে, এই ফাঁস হওয়া ছবি দিয়ে কোনোভাবেই অ্যাপের ভেতরের পোস্টের সঙ্গে ব্যক্তিগত তথ্য মিলিয়ে ফেলা সম্ভব নয়, এবং তারা স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ রাখে যাতে অ্যাপের বাইরে তথ্য ছড়িয়ে না পড়ে।

Tea অ্যাপটি সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তবে এর পুরুষ-বিরোধী মনোভাবের অভিযোগও উঠেছে। কিছু সমালোচক মনে করেন, এ ধরনের প্ল্যাটফর্ম পুরুষদের গোপনীয়তা ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।

Tea প্রতিষ্ঠা করেন শন কুক, যিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। ২০২২ সালের নভেম্বরে অ্যাপটি চালু হয়। তিনি বলেন, অনলাইনে তাঁর মায়ের ডেটিং অভিজ্ঞতা দেখে তিনি এ ধরনের একটি অ্যাপ তৈরির প্রেরণা পান। মে মাসে মিডিয়াকে তিনি বলেন, “আমি হতবাক হয়েছিলাম এটা দেখে যে, কত সহজে প্রতারক, স্ক্যামার বা অপরাধীরা নারীদের টার্গেট করতে পারে এবং প্রচলিত ডেটিং অ্যাপগুলো ব্যবহারকারীদের সুরক্ষায় কতটাই না উদাসীন।”

তবে এ ধরনের অ্যাপের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও উঠেছে। ২০২৪ সালের শুরুতে, একজন ব্যক্তি নিকো ড’অ্যামব্রোসিও “Are We Dating the Same Guy” নামে একটি চ্যাট গ্রুপে নিজের সম্পর্কে করা মন্তব্যের জন্য Meta-র বিরুদ্ধে মামলা করেন। তবে ইলিনয় ফেডারেল কোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়।

Tea কর্তৃপক্ষ বলেছে, “আমরা এই কমিউনিটিকে রক্ষা করতে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি—এখনও এবং সবসময়।”


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত