আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ওয়াশিংটনে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলনে সমঝোতা হয়নি

ওয়াশিংটনে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলনে সমঝোতা হয়নি

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলন কোনো শান্তিচুক্তি ছাড়াই শেষ হওয়ার পর আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “সাক্ষাৎ ভালোভাবে সম্পন্ন হয়েছে।” শনিবার ভোরে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপের পর ট্রাম্প লিখেন, “সবাই একমত হয়েছেন যে যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো একটি স্থায়ী শান্তিচুক্তি করা, শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, কারণ যুদ্ধবিরতি অনেক সময় টেকে না।”

পুতিনও আগে জানিয়ে রেখেছিলেন যে রাশিয়া কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; বরং তারা এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায় যেখানে মস্কোর স্বার্থ রক্ষা পাবে।

জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার “দীর্ঘ ও ফলপ্রসূ” কথা হয়েছে। তিনি ট্রাম্পকে সাক্ষাতের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসে যুদ্ধ ও রক্তপাত বন্ধের সব বিস্তারিত বিষয় আলোচনা করা হবে।

এটি হবে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের প্রথম সুযোগ, ফেব্রুয়ারিতে ওভাল অফিসে বৈঠকে ট্রাম্পের প্রকাশ্য তিরস্কারের পর।

ট্রাম্পও হোয়াইট হাউসে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চললে এরপর আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠকের সময়সূচি ঠিক করব।”

শুক্রবার পুতিনকে যুক্তরাষ্ট্রে এক দশক পর আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা দেন ট্রাম্প। তবে বৈঠকের পর খুব বেশি তথ্য প্রকাশ করেননি। বৈঠকের আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যুদ্ধ শেষ না করলে রাশিয়াকে “খুব গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত