আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসিতে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড চাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, মৃত্যুদণ্ড হবে একটি “প্রতিরোধমূলক ব্যবস্থা”।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে আইনশৃঙ্খলা রক্ষায় শত শত ন্যাশনাল গার্ড ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। তবে শহরের মেয়র মুরিয়েল বাউসার প্রেসিডেন্টের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, সাম্প্রতিক সময়ে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তা “৩০ বছরের মধ্যে সর্বনিম্ন সহিংস অপরাধের হার”।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যদি কেউ রাজধানী ওয়াশিংটনে কাউকে হত্যা করে, আমরা তার জন্য মৃত্যুদণ্ড চাইব। এটি একটি শক্তিশালী প্রতিরোধমূলক পদক্ষেপ।”

ওয়াশিংটন ডিসিতে অধিকাংশ হত্যাকাণ্ড স্থানীয় আইনের আওতায় বিচার হয়। তবে ফেডারেল আইনের অধীনে কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড চাওয়া সম্ভব হলেও তা কার্যকর করতে হলে জুরির অনুমোদন প্রয়োজন। বড় চ্যালেঞ্জ হলো, ডিসির বাসিন্দাদের বেশিরভাগই মৃত্যুদণ্ডের বিরোধী।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৭টি অঙ্গরাজ্য, সেনাবাহিনী এবং ফেডারেল সরকার মৃত্যুদণ্ড কার্যকর রাখলেও ওয়াশিংটন ডিসি ১৯৮১ সালে এটি বাতিল করে। পরবর্তীতে ২০০২ সালের এক গণভোটে শহরের বাসিন্দারাও ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে মত দেন।

ট্রাম্প প্রথম মেয়াদের শেষ মাসগুলোতে রেকর্ড ১৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেন, যা তাকে শত বছরের মধ্যে সবচেয়ে বেশি ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকরকারী প্রেসিডেন্টে পরিণত করে। তবে চলতি মেয়াদে এখনো কোনো ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন ডিসির মতো অপরাধ নিয়ন্ত্রণে তিনি শিকাগো ও বাল্টিমোর শহরেও সেনা মোতায়েন করতে প্রস্তুত। তবে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিৎজকার ট্রাম্পকে অভিযুক্ত করেছেন “কৃত্রিমভাবে সংকট তৈরি করার” জন্য।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত