আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব: দেশে ফেরানো প্রবাসী শিশুকে ২৫০০ ডলার অনুদান

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব: দেশে ফেরানো প্রবাসী শিশুকে ২৫০০ ডলার অনুদান

যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী শিশুদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে ২ হাজার ৫০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার এক ঘোষণায় বলা হয়, প্রাথমিকভাবে ১৭ বছর বয়সী শিশুদের এ প্রণোদনা দেওয়া হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা নথি অনুযায়ী, ১৪ বছর বা তার বেশি বয়সী শিশুদের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা বলছেন, এত টাকা শিশুদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। একটি শিশুর জন্য ২ হাজার ৫০০ ডলার জীবনে দেখা সবচেয়ে বড় অর্থ হতে পারে, এতে তারা সঠিকভাবে ঝুঁকি–সুবিধা বিবেচনা করতে পারবে না। মন্তব্য করেন ন্যাশনাল সেন্টার ফর ইয়ুথ ‘ল’–এর আইনজীবী মেলিসা অ্যাডামসন।

অভিবাসন অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, এ প্রস্তাব শিশুদের আইনি দাবি ত্যাগ করতে এবং বিপদের মুখে দেশে ফেরত যেতে চাপ সৃষ্টি করছে।

২০০৮ সালের আইনে বলা আছে, কোনো শিশুকে ফেরত পাঠানোর আগে তাকে অবশ্যই অভিবাসন আদালতে হাজির হতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারির কারণে সরকারি আশ্রয়কেন্দ্রে শিশুদের অবস্থানকাল দীর্ঘ হয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত