আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি ফুটবল খেলার পর ভয়াবহ গণগুলির ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতে লিল্যান্ড শহরের প্রধান সড়কে। ছোট এই শহরটি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১২০ মাইল (১৯০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত। লিল্যান্ডের মেয়র জন লি বিবিসিকে জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ অভিযান চালাচ্ছে।

সেদিন লিল্যান্ডে ছিল বার্ষিক হোমকামিং উপলক্ষে স্থানীয় হাইস্কুলের ফুটবল খেলা—একটি আমেরিকান ঐতিহ্য যেখানে সাবেক শিক্ষার্থীরাও যোগ দেন আনন্দ-উৎসবে। মেয়র লি বলেন,

“এটি আমাদের শহরের নিয়মিত আয়োজন, আগে কখনো এমন কোনো ঘটনা ঘটেনি। প্রায় ৩,৭০০ জনের ছোট এই শহরে সবাই একে অপরকে চেনে, আমাদের এখানে অপরাধের হারও খুবই কম। তাই এই ঘটনা আমাদের জন্য ভয়াবহ এক ট্র্যাজেডি।”

লিল্যান্ড পুলিশ জানিয়েছে, তারা এখনো তদন্ত করছে এবং ঘটনার বিস্তারিত, যেমন কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে—সেসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তে সহায়তা করছে।

মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন,

“গুলি শুরু হওয়ার পর ঘটনাস্থল ছিল একেবারে বিশৃঙ্খল। বিভিন্ন এলাকা থেকে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যায়। মানুষজন তখন শহরের কেন্দ্রস্থলে আনন্দে সময় কাটাচ্ছিল।”

তিনি আরও জানান, কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

একই রাতে মিসিসিপির আরেকটি ছোট শহর হেইডেলবার্গেও গুলি চালনার ঘটনা ঘটে। শহরটির হোমকামিং সপ্তাহান্তে সংঘটিত সেই হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হেইডেলবার্গ পুলিশের প্রধান কর্নেল হোয়াইট। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, লিল্যান্ড ও হেইডেলবার্গের দুইটি হামলার মধ্যে কোনো সম্পর্ক নেই।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত