আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। ৮২ বছর বয়সী বাইডেন বর্তমানে হরমোন থেরাপিও নিচ্ছেন, যদিও চিকিৎসার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এনবিসি নিউজের এক সূত্র জানায়, বাইডেনের রেডিয়েশন থেরাপি প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে এবং এটি তাঁর চিকিৎসার নতুন একটি ধাপ। গত মে মাসে বাইডেনের দপ্তর জানিয়েছিল, তাঁর ক্যান্সার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে—যা রোগটির আরও আক্রমণাত্মক পর্যায় নির্দেশ করে। মূত্রজনিত সমস্যার পর চিকিৎসকেরা তাঁর প্রস্টেটে একটি ছোট গাঁট (নডিউল) শনাক্ত করেন এবং পরীক্ষা করে দেখা যায়, সেটি ক্যান্সারজনিত।

বিবৃতিতে বাইডেনের অফিস জানিয়েছিল, “তাঁর প্রস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে।”

তবে তারা আরও জানায়, এই ক্যান্সার ‘হরমোন-সেন্সিটিভ’ হওয়ায় চিকিৎসা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ক্যান্সার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, গ্লিসন স্কোর ৯ মানে হলো ‘উচ্চমাত্রার’ ক্যান্সার, যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।

বিবিসির অংশীদার সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বাইডেন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ফিলাডেলফিয়ায় কয়েক সপ্তাহ আগে তাঁর রেডিয়েশন থেরাপি শুরু হয় বলে জানা গেছে।

জো বাইডেন চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করেন। স্বাস্থ্যের অবনতি ও বয়সজনিত নানা প্রশ্ন তাঁর প্রথম মেয়াদজুড়ে বিতর্কের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত তাঁকে ২০২৪ সালের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য করে। তাঁর স্থলাভিষিক্ত হন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, যিনি পরবর্তীতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে পরাজিত হন।

বাইডেন দীর্ঘদিন ধরেই ক্যান্সার গবেষণা ও সচেতনতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগটি পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিশ্বব্যাপী ৪০ লাখ ক্যান্সারজনিত মৃত্যু প্রতিরোধ করা।

বাইডেন তাঁর বড় ছেলে বো বাইডেনকে ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে হারান। এছাড়া ২০২৩ ও ২০২৫ সালে তিনি দুইবার ত্বকের ক্যান্সারের চিকিৎসা নেন।

সাম্প্রতিক মাসগুলোতে বাইডেন গণমাধ্যম থেকে অনেকটাই দূরে রয়েছেন। গত মে মাসে তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য “অত্যন্ত কঠিন” ছিল।

আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্যানুসারে, প্রস্টেট ক্যান্সার হলো যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার, ত্বকের ক্যান্সারের পরই এর অবস্থান। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) জানায়, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে গড়ে ১৩ জন জীবনের কোনো এক পর্যায়ে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, এবং বয়সই এর সবচেয়ে বড় ঝুঁকির কারণ।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত