আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পেনসিলভানিয়ার নার্সিং হোমে বিস্ফোরণ: অন্তত দুইজন নিহত, বহু আহত

পেনসিলভানিয়ার নার্সিং হোমে বিস্ফোরণ: অন্তত দুইজন নিহত, বহু আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় ২টা (১৯:০০ জিএমটি) নাগাদ ব্রিস্টল এলাকার সিলভার লেক নার্সিং হোমে গ্যাসের গন্ধ পাওয়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভবনটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হলেও তারা আদৌ ভবনের ভেতরে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন কর্মকর্তারা।

ফায়ার চিফ কেভিন ডিপোলিটো সাংবাদিকদের জানান, উদ্ধারকর্মীরা জানালা, সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের বের করে আনেন। তিনি বলেন,
“একজন পুলিশ কর্মকর্তা দুইজন মানুষকে কাঁধে তুলে নিয়ে চিকিৎসা দলের দিকে দৌড়ে যান।”

ধসে পড়া ভবনের বেজমেন্টে আটকে পড়া কয়েকজনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
“আমরা এখনো উদ্ধার অভিযানে আছি। এখনো উদ্ধার-পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে যাইনি,”—বলেন ফায়ার চিফ।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানান, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় এবং বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং সেখান থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে।

গভর্নর শ্যাপিরো উদ্ধারকাজে সহায়তার জন্য আশপাশের এলাকার কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের প্রশংসা করেন। তিনি বলেন,
“পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন। এটাই পেনসিলভানিয়ার সংস্কৃতি—দুর্যোগের সময় প্রতিবেশী প্রতিবেশীর পাশে দাঁড়ায়।”

ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত