আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডেমোক্র্যাট-শাসিত ৫ অঙ্গরাজ্যে সামাজিক সেবার ১০ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করছে ট্রাম্প প্রশাসন

ডেমোক্র্যাট-শাসিত ৫ অঙ্গরাজ্যে সামাজিক সেবার ১০ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করছে ট্রাম্প প্রশাসন

ছবিঃ এলএবাংলাটাইমস

জালিয়াতির অভিযোগ তুলে ডেমোক্র্যাট-শাসিত পাঁচটি অঙ্গরাজ্যে সামাজিক সেবামূলক কর্মসূচির জন্য প্রায় ১০ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল স্থগিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS)-এর এক কর্মকর্তা এ তথ্য জানান।

এই সিদ্ধান্তের ফলে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ (TANF) কর্মসূচির জন্য বরাদ্দ ৭ বিলিয়ন ডলার, চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার এবং শিশুদের উপকারে ব্যবহৃত সামাজিক সেবা অনুদান থেকে প্রায় ৮৭০ মিলিয়ন ডলার স্থগিত হবে। যেসব অঙ্গরাজ্য এতে প্রভাবিত হবে সেগুলো হলো— মিনেসোটা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও কলোরাডো।

প্রথমে নিউ ইয়র্ক পোস্ট এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

HHS-এর মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন রাজ্য ও গভর্নররা তাদের তত্ত্বাবধানে ব্যাপক জালিয়াতি হতে দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা নিশ্চিত করছি যে করদাতাদের অর্থ বৈধ উদ্দেশ্যেই ব্যবহার হচ্ছে। আইন মানা হচ্ছে কি না এবং করদাতাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত আছে কি না—তা আমরা নিশ্চিত করব।”

ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, তারা এখনো ফেডারেল তহবিল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নোটিশ বা যোগাযোগ পায়নি। সংস্থাটি এক বিবৃতিতে বলে, “এটি ট্রাম্প প্রশাসনের আরেকটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত, যা পরিবারগুলোকে বিভ্রান্ত করছে এবং রাজ্যগুলোর সামনে আরও প্রশ্ন তৈরি করছে।”

এর আগে গত সপ্তাহে HHS মিনেসোটায় সরকারি সহায়তা কর্মসূচিতে “স্পষ্ট জালিয়াতির” অভিযোগ তুলে শিশু যত্ন তহবিল স্থগিত করার ঘোষণা দেয়। ২০২১ সাল থেকে মিনেসোটায় উদ্ঘাটিত বিভিন্ন জালিয়াতি মামলায় এখন পর্যন্ত ৯০ জনের বেশি ব্যক্তি ফেডারেল অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রসিকিউটরদের ধারণা, মোট জালিয়াতির অঙ্ক ৯ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

এই কেলেঙ্কারির সূত্রপাত হয় কোভিড-১৯ সময়কার একটি ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্পে, যেখানে ‘ফিডিং আওয়ার ফিউচার’ নামের একটি অলাভজনক সংস্থার বিরুদ্ধে ফেডারেল চাইল্ড নিউট্রিশন প্রোগ্রামের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে বয়স্ক ও প্রতিবন্ধীদের আবাসন কর্মসূচি এবং অটিজম আক্রান্ত শিশুদের সেবা কর্মসূচিতেও বড় ধরনের জালিয়াতির অভিযোগ সামনে আসে।

এছাড়া মিনেসোটার কিছু ডে-কেয়ার সেন্টার নিয়েও তদন্ত চলছে। একটি রক্ষণশীল ইউটিউব চ্যানেলের ভিডিওতে দাবি করা হয়, ফেডারেল সহায়তাপ্রাপ্ত কিছু কেন্দ্রে শিশু নেই। তবে CBS নিউজ তদন্ত করে জানায়, উল্লেখিত কেন্দ্রগুলোর অধিকাংশেরই বৈধ লাইসেন্স রয়েছে এবং গত ছয় মাসে রাজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলো সেগুলো পরিদর্শন করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার নেতৃত্বের সমালোচনা করেছেন এবং সোমালি অভিবাসীদের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন। যদিও অভিযুক্তদের সবাই সোমালি বংশোদ্ভূত নন। তিনি ক্যালিফোর্নিয়াকেও মিনেসোটার চেয়ে “আরও দুর্নীতিগ্রস্ত” বলে মন্তব্য করেন এবং ট্রুথ সোশালে জানান, ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে জালিয়াতি তদন্ত শুরু হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি।

মিনেসোটার বাইরে নিউ ইয়র্ক, ইলিনয় ও কলোরাডোতে সামাজিক সেবা কর্মসূচিতে ব্যাপক জালিয়াতির প্রমাণও এখনো প্রকাশ করা হয়নি। তবুও গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত রাজ্য ও শহরগুলোর তহবিল কমিয়েছে বা স্থগিত করেছে। বিশেষ করে গত বছরের ঐতিহাসিক সরকারি শাটডাউনের সময় অবকাঠামো, জলবায়ু প্রকল্প ও দুর্যোগ প্রস্তুতি অনুদানের অর্থ আটকে দেওয়া হয়।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, কংগ্রেস অনুমোদিত অর্থ নিয়ে প্রশাসন রাজনৈতিক খেলা খেলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত