আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।

ফক্স নিউজ প্রথম এ তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে এই ভিসা স্থগিতাদেশ কার্যকর হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ডসহ মোট ৭৫টি দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।

মেমোতে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেটকে বিদ্যমান আইন অনুযায়ী ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে। তবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির ধারাবাহিকতায়। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি।

গত নভেম্বর মাসে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন, তিনি সব “তৃতীয় বিশ্বের দেশ” থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথা বিবেচনা করছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “পররাষ্ট্র দপ্তর তার দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করে এমন অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করতে পারেন।”

তিনি আরও বলেন, “এই ৭৫টি দেশ থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত রাখা হবে, যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন করে এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের উদ্দেশ্যে আসা বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়।”

প্রতিবেদনে প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে—

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত