আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিয়ামিতে নৌকায় বিস্ফোরণ, আহত ১১ জন

মিয়ামিতে নৌকায় বিস্ফোরণ, আহত ১১ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি নৌকায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের দগ্ধ ও অন্যান্য আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রবিবার জনপ্রিয় পর্যটন এলাকা হাউলোভার স্যান্ডবারে এ দুর্ঘটনা ঘটে। মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ বিভাগের ব্যাটালিয়ন প্রধান হুয়ান আরিয়াস জানান, “সম্ভাব্য নৌকা বিস্ফোরণের” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন।

তিনি বলেন, আহত ১১ জনের শরীরে আগুনে পোড়া ক্ষত এবং বিস্ফোরণের কারণে বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় নৌকা ভাড়া ব্যবসায়ী প্যাট্রিক লি জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তিনি তিনজনকে নৌকা থেকে ছিটকে পড়তে দেখেছেন।

তিনি বলেন, “আমি দেখেছি অনেকের শরীর আগুনে পুড়ে গেছে। এটি খুব দ্রুত ঘটে, কারণ উচ্চমাত্রার অকটেন জ্বালানি ব্যবহার করা হচ্ছিল। ফলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকেই দগ্ধ হন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার মিয়ামির নৌঘাটের কাছে অবতরণ করেছে এবং জরুরি উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে অন্তত একজন আহত ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন।

উদ্ধার অভিযানে মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ বিভাগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের সদস্যরাও অংশ নেন।

হাউলোভার স্যান্ডবার মিয়ামির একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন এলাকা। স্বচ্ছ ও অগভীর পানির কারণে এটি নৌবিহার ও অবকাশযাপনের জন্য বিশেষভাবে পরিচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত