আপডেট :

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কে ইরানি-আমেরিকান মানবাধিকারকর্মী মাসিহ আলিনেজাদকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে এক মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত জনাথন লোডহোল্ট (৩৭) আগে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ব্রুকলিনে মাসিহ আলিনেজাদের বাড়িকে লক্ষ্য করে চালানো হত্যাচক্রান্তে নজরদারি ও অর্থ পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এফবিআই হামলা চালানোর আগেই পুরো পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। ইরান সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত মাসিহ আলিনেজাদ বিবিসিকে বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ হলেও এখনো নিরাপদ অনুভব করছেন না।

তিনি বলেন, “স্বস্তি মানে সব শেষ হয়ে যাওয়া। কিন্তু এটি শেষ হয়নি। আমেরিকার মাটিতে আমাকে হত্যার জন্য এটি ইরানের তৃতীয় চেষ্টা।”

আলিনেজাদ আরও বলেন, “প্রতিবার তারা ব্যর্থ হয়, আবার নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসে।”

মার্কিন কর্তৃপক্ষের দাবি, পুরো হত্যাচক্রান্ত ইরান থেকেই পরিচালিত হয়েছিল। তবে হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য অর্থের বিনিময়ে কিছু মার্কিন নাগরিককে ভাড়া করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই মামলায় কার্লাইল রিভেরাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ম্যানহাটনের ফেডারেল আদালতে জনাথন লোডহোল্টের সাজা ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাসিহ আলিনেজাদ। তিনি বলেন, আদালতে নিজের নামের সঙ্গে বারবার “হত্যা” শব্দটি শুনতে তার খুব কষ্ট হয়েছে।

তার ভাষায়, “সে দাঁড়িয়ে বলেছে, সে আমাকে চিনতও না, শুধু টাকার দরকার ছিল।”

আদালতে উপস্থাপিত বার্তায় দেখা যায়, হামলার আগে ষড়যন্ত্রে জড়িত আরেক ব্যক্তির সঙ্গে জনাথন টাকার দেরিতে পাওয়া নিয়ে কথাবার্তা বলছিলেন।

এ বিষয়ে আলিনেজাদ বলেন, “আমার জীবনের মূল্য ছিল শুধু টাকার একটি সাধারণ বার্তা।”

তবে সবকিছুর পরও তিনি বলেন, তাকে চুপ করানো যাবে না।

আলিনেজাদের ভাষায়, “আমার কণ্ঠ তাদের অস্ত্রের চেয়েও শক্তিশালী।”

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত