আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার-এ অংশগ্রহণের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়িয়েছেন একাধিক জনপ্রিয় শিল্পী। তাদের দাবি, অনুষ্ঠানটির রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আগে স্পষ্টভাবে জানানো হয়নি।

ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ১৬ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে ফ্রিডম ২৫০ নামের একটি সংস্থা। বুধবার শিল্পীদের তালিকা প্রকাশের পরই কয়েকজন শিল্পী অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানান।

অংশগ্রহণ বাতিল করা শিল্পীদের মধ্যে রয়েছেন র‌্যাপার ইয়াং এমসি, মরিস ডে, ব্যান্ড দ্য কমোডোরস, ব্রেট মাইকেলস এবং কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড।

তবে আয়োজক সংস্থা ফ্রিডম ২৫০ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সংস্থাটির দাবি, তারা একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে একত্রিত করাই তাদের লক্ষ্য।

১৯৮৯ সালের জনপ্রিয় গান “Bust a Move”-এর জন্য পরিচিত ইয়াং এমসি সামাজিক মাধ্যমে জানান, শিল্পীদের অনুষ্ঠানের রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে আগে জানানো হয়নি। তিনি ভবিষ্যতে ওয়াশিংটনে এমন কোনো অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী, যা রাজনৈতিকভাবে বিতর্কিত নয়।

মরিস ডেও ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, তিনি এই মেলায় পারফর্ম করবেন না। পরে দ্য কমোডোরস-ও একই সিদ্ধান্ত নেয়। ব্যান্ডটি জানায়, তারা কোনো একক রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের প্রকাশ্যে যুক্ত করতে চায় না।

মার্টিনা ম্যাকব্রাইড এক বিবৃতিতে বলেন, তাকে একটি নিরপেক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে বিষয়টি ভিন্ন। অন্যদিকে ব্রেট মাইকেলস বলেন, দেশপ্রেম উদযাপনের যে অনুষ্ঠানের কথা তাকে জানানো হয়েছিল, তা পরে অনেক বেশি বিভাজনমূলক রূপ নিয়েছে। তিনি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

তবে সব শিল্পী সরে যাননি। ফ্লো রাইডা, ভ্যানিলা আইস, ফ্যাব মরভান এবং সি+সি মিউজিক ফ্যাক্টরি-র সদস্য ফ্রিডম উইলিয়ামস এখনো অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনায় আছেন।

ভ্যানিলা আইস সামাজিক মাধ্যমে বলেন, “এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং আমেরিকার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান।”

এদিকে ফ্রিডম ২৫০ এখনো নতুন শিল্পী তালিকা বা কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি। সংস্থার মুখপাত্র র‍্যাচেল রেইজনার বলেছেন, “এই মহান দেশকে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে। বিভাজন ও বিতর্ক যেন সেই আনন্দকে ম্লান না করে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের সমর্থনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, হোয়াইট হাউস প্রাঙ্গণে একটি ইউএফসি লড়াই এবং আগস্টে ওয়াশিংটনে একটি গ্র্যান্ড প্রিক্স মোটর রেস। এছাড়া সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টও প্রকাশ করা হবে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত