আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনায় বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ভার্জিনিয়া স্টেট পুলিশ শনিবার জানায়, বাসচালক জিং এস ডংয়ের বিরুদ্ধে দুটি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে ইন্টারস্টেট-৯৫ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, যানজটপূর্ণ এলাকায় গতি কমাতে ব্যর্থ হন ডং। তাঁর চালানো ট্যুর বাস একটি শেভ্রোলেট সাবারবান গাড়িকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি আরও কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটি গাড়িতে আগুন ধরে যায়।

ভার্জিনিয়ার প্রসিকিউটর এরিক ওলসেন বলেন, প্রাথমিক তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা থেকে ধারণা করা যায়, চালক ‘অপরাধমূলক অবহেলার’ সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন।

তিনি জানান, সড়কের নির্মাণকাজ চলা এলাকায় অন্যান্য যানবাহন ধীরগতিতে চললেও ট্যুর বাসটি উচ্চগতিতে এগোচ্ছিল। বাসটি একাধিক গাড়িকে ধাক্কা দিলে অন্তত আটটি যানবাহন জড়িয়ে একটি বড় ধরনের শৃঙ্খল সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিং এস ডংকে গ্রেপ্তার করে ভার্জিনিয়া স্টেট পুলিশ। তাঁর বিরুদ্ধে জারি করা ফৌজদারি পরোয়ানাও হাসপাতালে গিয়ে কার্যকর করা হয়।

আইন অনুযায়ী, অনিচ্ছাকৃত হত্যার প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন ৪৪ বছর বয়সী এক নারী, ১৩ বছর বয়সী এক কিশোরী এবং ৭ বছর বয়সী এক শিশু। তারা যে গাড়িতে ছিলেন সেটিতে আগুন ধরে যায়। পরিবারটি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গ্রিনফিল্ড শহর থেকে দক্ষিণ ক্যারোলিনায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

নিহতদের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। তারা হলেন দিমিত্রি দোনসেভ, তাঁর স্ত্রী একাতেরিনা, তাদের মেয়ে এমিলি এবং ছেলে মার্ক।

পঞ্চম নিহত ব্যক্তি ২৫ বছর বয়সী প্রিসিলা মাফালদা। তিনি সেই শেভ্রোলেট সাবারবান গাড়িতে ছিলেন, যেটিকে প্রথমে ধাক্কা দেয় বাসটি।

দুর্ঘটনায় জড়িত ট্যুর বাসটি ইঅ্যান্ডপি ট্রাভেল কোম্পানির পরিচালিত ছিল। এটি নিউইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনার উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ জানায়, সংঘর্ষের পর প্রায় ৪৪ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত